Showing posts with label Evergreen Shabnur. Show all posts
Showing posts with label Evergreen Shabnur. Show all posts

দেশে ফিরেই ইমনের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন শাবনূর

তিন মাসের সফর শেষে গত বুধবার এফডিসিতে ফিরেছেন শাবনূর। কালো রঙের গাড়ি থেকে নামার পর শাবনূরকে দেখে উপস্থিত সবার চোখ কপালে ওঠার জোগাড়। এ যেন '৯৭-'৯৮ সালের 'চাঁদনী রাতে' কিংবা 'বিয়ের ফুলের' শাবনূর। সত্যিই যেন তা-ই। তিন মাস আগে যে শরীর নিয়ে শাবনূর দেশ ছেড়েছিলেন, তা পুরোটাই বদলে এনেছেন তিনি। দেশে ফিরে শাবনূর গত ৩০ সেপ্টেম্বর মনতাজুর রহমান আকবর পরিচালিত 'প্রেম মরে না কোনদিন' ছবির ডাবিংয়ে অংশ নিয়েছেন।

এদিকে দেশে ফিরেই শাবনূর চুক্তিবদ্ধ হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত 'আমার বোন' নামে ছবিতে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে এ ছবির দৃশ্য ধারণ। ছবিতে ডিপজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন শাবনূর। এছাড়া ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ইমনকে। নতুন ছবিতে চুক্তি প্রসঙ্গে শাবনূর বলেন, 'চলচ্চিত্রে যখন অশ্লীলতায় ভরপুর ছিল ঠিক তখনই ডিপজলের চারটি ছবি চলচ্চিত্রের দৃশ্যপট বদলে দেয়। এখন তিনি বেশকিছু ভালো ছবিও নির্মাণ করছেন। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে 'আমার বোন' ছবিতে।'


এদিকে মুক্তির প্রতীক্ষায় আছে শাবনূর অভিনীত বেশক'টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে 'মন ছুঁয়েছে মন', 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ইত্যাদি।